সাদ্দাম-গাদ্দাফির পথেই খামেনি?
আন্তর্জাতিক রাজনীতির গতিপথ বদলে দেয়া কিছু ঘটনা ইতিহাসে মোড় ঘুরিয়ে দেয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান, শাসক পরিবর্তন এবং টার্গেটেড হত্যাকাণ্ড; এই তিনের সমন্বয় গত দুই দশকে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির ভারসাম্যে গভীর প্রভাব ফেলেছে।