তিতুমীর কলেজে শহিদ তিতুমীর স্মরণে আলোচনা সভা
১৯৪ বছর আগে ১৮৩১ সালের ১৯ নভেম্বর ব্রিটিশ উপনিবেশবাদ ও জমিদারশাহীর অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে প্রাণ দেন বাংলার এক সাহসী কৃষক নেতা মীর নিসার আলি তিতুমীর। তার সেই আত্মত্যাগ ও শহিদির স্মরণে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস) আজ (বুধবার, ১৯ নভেম্বর) আয়োজন করে এক আলোচনা সভা।