মিজানুর রহমান সিনহা
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নেবেন প্রধানমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নেবেন প্রধানমন্ত্রী

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মুন্সীগঞ্জ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল (রোববার, ১৭ মে) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ১১টায় এ জানাজা অনুষ্ঠিত হবে।

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ১৬ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে সিনহার অবদান সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।’

সাবেক প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের এমডি মিজানুর রহমানের প্রয়াণ

সাবেক প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের এমডি মিজানুর রহমানের প্রয়াণ

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান সিনহা আর নেই। গতকাল (শুক্রবার, ১৫ মে) দিবাগত রাত ২টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।