ইইউ তহবিল আত্মসাৎ মামলা, মারিন লো পেনের আপিলের রায় আজ
ফ্রান্সের কট্টর ডানপন্থি নেত্রী মারিন লো পেনের রাজনৈতিক ভবিষ্যৎ আজ আদালতের রায়ের ওপর নির্ভর করছে। ইউরোপীয় পার্লামেন্টের তহবিল অপব্যবহারের মামলায় তার সাজা বহাল থাকবে কি না, সে বিষয়ে আজ রায় দেবে দেশটির আপিল আদালত। যদি সাজা বহাল থাকে, তবে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সুযোগ হারাতে পারেন তিনি।