
বিমান বাহিনী প্রধানের পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকারের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

বৃষ্টি উপেক্ষা করেই সিলেটে ঈদুল আজহা পালিত
বৃষ্টি উপেক্ষা করে মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ ও ত্যাগের আদর্শে সিলেট জেলা ও মহানগর এলাকায় ২ হাজার ৭০৬টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত, আরও ২টি হবে
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এখন পর্যন্ত ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে আরও দুইটি জামাত অনুষ্ঠিত হবে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ (বৃহস্পতিবার, ২৮ মে) সকাল ৭টা থেকে এখন পর্যন্ত পর্যায়ক্রমে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতের আগেই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সান ডিয়েগোর মসজিদে হামলা: নিহত আমিন আব্দুল্লাহকে ‘বীর’ আখ্যা
সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে হামলার ঘটনায় জড়িত ২ বন্দুকধারীর পরিচয় অনলাইনে এবং তাদের বিভিন্ন ধর্মের প্রতি ব্যাপক ঘৃণা ছিল বলে জানিয়েছে এফবিআই। সংস্থাটি জানায়, হামলার ২ ঘণ্টা আগেই জড়িত এক বন্দুকধারী বাড়ি থেকে পালিয়ে যায়। পরিবার থেকে অভিযোগ পেয়েই তাদের খুঁজতে অভিযান শুরু করে স্থানীয় পুলিশ। এদিকে, বন্দুক হামলার ঘটনায় শতাধিক শিশুর জীবন বাঁচিয়ে প্রাণ হারানো নিরাপত্তা প্রহরী আমিন আব্দুল্লাহকে বীর হিসেবে আখ্যা দিয়েছে ক্যালিফোর্নিয়াবাসী। বন্দুক হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘও।

যুক্তরাষ্ট্রে মসজিদে হামলায় নিহত ৩, পরে দুই বন্দুকধারীর আত্মহত্যা
পবিত্র জিলহজ মাসের প্রথম দিনেই এক ভয়াবহ ও নৃশংস হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহরের একটি মসজিদে। গতকাল (সোমবার, ১৮ মে) স্থানীয় সময় দুপুরে শহরটির ক্লেয়ারমন্ট এলাকায় অবস্থিত কাউন্টির সবচেয়ে বড় মসজিদ ও স্কুল কমপ্লেক্স ‘ইসলামিক সেন্টার অব সান ডিয়েগো’তে এ হামলার ঘটনা ঘটে।

পশ্চিম তীরে মসজিদে ইসরাইলি হামলার নিন্দা জানালো জাতিসংঘ
অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে মসজিদে অগ্নিসংযোগ ও যানবাহনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় জাতিসংঘের উপ-বিশেষ সমন্বয়কারী রামিজ আলাকবারভ এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাবার হাতে গড়া মসজিদের পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করেছেন প্রতিমন্ত্রী শাহে আলম
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ বায়তুর রহমান জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (শনিবার ২ মে) সকাল ১০টায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ কাজের উদ্বোধন করেন।

নির্মাণ শেষেও বন্ধ নেত্রকোণার কোটি টাকার মডেল মসজিদ, দেখা দিয়েছে ফাটল
নেত্রকোণায় দুই দফা টেন্ডারে কোটি টাকায় মডেল মসজিদ নির্মাণ হলেও রাস্তার অভাবে এখনো চালু হয়নি। ঈদগাহ মাঠ ও পুকুরের মাঝে মসজিদ নির্মাণ করায় সড়ক নির্মাণ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। স্থানীয়দের দাবি, অপরিকল্পিতভাবে জায়গা নির্ধারণ করায় ঈদগাহ মাঠ নষ্ট হয়েছে। উল্টো উদ্বোধনের আগেই একাধিক স্থানে দেখা দিয়েছে ফাটল। আর গণপূর্ত বিভাগ বলছে, পূর্বের জটিলতা কাটিয়ে পুকুর পাড়ের সৌন্দর্যবর্ধনসহ সড়ক নির্মাণ হবে।

সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল ফিতর উদযাপন
ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে মুসলিম উম্মাহর অন্যতম উৎসব ঈদুল ফিতর। আজ (শনিবার, ২১ মার্চ) সকালে দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। দোয়া করেন দেশ ও জাতির জন্য। এদিকে দেশের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি বাধা পেরিয়ে নামাজ পড়েছেন মুসল্লিরা।

ঈদের নামাজ কি মসজিদে পড়া যাবে? জেনে নিন সুন্নাহ ও বিধান
সিয়াম সাধনার মাস রমজান শেষে দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr 2026)। মুসলমানদের প্রধান এই ধর্মীয় উৎসবে ঈদের নামাজ আদায় করা ওয়াজিব (Obligatory Eid Prayer)। তবে প্রতি বছরই একটি প্রশ্ন আলোচনায় আসে, ঈদের জামাত কি মসজিদে পড়া যাবে (Can Eid prayer be held in mosque) নাকি ঈদগাহে যাওয়া আবশ্যক?

নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর
পবিত্র রমজানে শিশুদের মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায়ে উৎসাহিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাসব্যাপী পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করায় তার নির্বাচনি এলাকা মিরপুরে ৩১৭ জন কিশোরের হাতে উপহার হিসেবে তুলে দিয়েছেন নতুন সাইকেল।

ধর্মগুরুদের সম্মানি ভাতা প্রদান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানি প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন।