প্রধানমন্ত্রিত্ব ছাড়লেন সভিরিদেঙ্কো; নতুন কৌশলের ঘোষণা জেলেনস্কির
ইউক্রেনের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই রদবদলের অংশ হিসেবে তিনি প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো এবং বেশ কিছু আইন প্রয়োগকারী সংস্থার প্রধানকে সরিয়ে দেয়ার প্রস্তাব করেছেন। পররাষ্ট্র ও নিরাপত্তা লক্ষ্যগুলোকে অগ্রাধিকার দিতেই এই পরিবর্তন আনা হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।