মধ্যপ্রাচ্য নিরাপত্তা

ইসরাইলের স্বার্থে মিত্রদের ঝুঁকির মুখে ফেলেছে যুক্তরাষ্ট্র; নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার আহ্বান গালিবাফের
ইসরাইলের স্বার্থ রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক মিত্রদের নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জানান, নতুন আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে প্রতিবেশী দেশগুলো থেকে তেহরান ‘অসংখ্য বার্তা’ পেয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাতারের দোহায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা
কাতারের রাজধানী দোহায় আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এর আগেও শনিবার আরেক দফায় হামলার ঘটনা ঘটে। তখন কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যা দৃশ্যত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে।