ভূমি মালিক
রডে কর, গেইন ট্যাক্সে বাড়তি বোঝা; আকাশছোঁয়া হতে পারে ফ্ল্যাটের দাম

রডে কর, গেইন ট্যাক্সে বাড়তি বোঝা; আকাশছোঁয়া হতে পারে ফ্ল্যাটের দাম

প্রস্তাবিত বাজেটে রডসহ নির্মাণসামগ্রীর ওপর নতুন করারোপের প্রস্তাবনা পাস হলে মধ্যবিত্তের ভবন মালিক হবার স্বপ্ন হবে রীতিমতো বিলাসিতা। এমন শঙ্কা ভূমি মালিক ও আবাসন ব্যবসায়ীদের। তারা মনে করছেন, ভবন নির্মাণের ক্ষেত্রে জমির মালিকের প্রাপ্ত ফ্ল্যাটের ওপর নতুন করে ১৫ শতাংশ গেইন ট্যাক্স আরোপের সিদ্ধান্তেও ফ্ল্যাটের দাম হবে আকাশচুম্বী। একদিকে নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধির চোখ রাঙানি, অন্যদিকে গেইন ট্যাক্সের নামে দ্বিগুণ করারোপে মধ্যবিত্তের জীবন পার হবে ভাড়াটিয়া হিসেবে--এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা।

শিল্প উদ্যোক্তাদের পছন্দের শীর্ষে হবিগঞ্জ

শিল্প উদ্যোক্তাদের পছন্দের শীর্ষে হবিগঞ্জ

শিল্প-কারখানা গড়ে তোলায় দেশি-বিদেশি উদ্যোক্তাদের পছন্দের শীর্ষে এখন হবিগঞ্জ। একের পর এক বহুজাতিক রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠায়, ওই এলাকার জমির দাম এখন আকাশচুম্বী। গত একদশকে জেলার মাধবপুর ও শায়েস্তাগঞ্জে জমির দাম বেড়েছে আড়াইশ' গুণ পর্যন্ত।