মৌলভীবাজারে তিনদিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু
জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর অংশ হিসেবে আজ (মঙ্গলবার, ১৯ মে) মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।