শেরপুর সীমান্তে পাচার চেষ্টাকালে ভারতীয় কসমেটিকস জব্দ
শেরপুরের শ্রীবরদি সীমান্তে বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বিজিবি। আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ।