ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে রাজস্ব দিলেও সেবা নেই, অব্যবস্থাপনায় অতিষ্ঠ জনজীবন
রেলওয়ের রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যেন যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। টিকিট সংকট, কালোবাজারি আর অবকাঠামোগত দুর্বলতায় জর্জরিত পূর্বাঞ্চল রেলের এই গুরুত্বপূর্ণ স্টেশন। যাত্রীদের দাবি ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে নতুন ট্রেন চালু ও আসন সংখ্যা বাড়ানো।