বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
দেশের টেলিভিশন সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ট্রাস্টি ও নির্বাহী সদস্যদের যৌথ সভায় নতুন বোর্ড ঘোষণা করেন সংগঠনের বিদায়ী চেয়ারম্যান রেজোয়ানুল হক।