বদলে যাচ্ছে তথ্য খোঁজার ধরণ, ব্যক্তিকেন্দ্রিক হচ্ছে এআই!
স্ক্রিনে প্রশ্ন লিখলেই কয়েক সেকেন্ডে চলে আসে পুরো উত্তর। ই-মেইল লেখা, ছবি তৈরি, অফিস রিপোর্ট বা ক্লাস নোট। দৈনন্দিন জীবনের সবক্ষেত্রে এখন জায়গা করে নিয়েছে এআই। প্রযুক্তির এ দ্রুত পরিবর্তনে বদলে যাচ্ছে মানুষের তথ্য খোঁজার অভ্যাস ও চিন্তার ধরন। বিশেষজ্ঞদের মতে, এআই এখন ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে আরও ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠছে।