বৈশাখী শোভাযাত্রা
নতুন বছরে ‘বাংলাদেশ ২.০’ গড়ার প্রত্যাশা এনসিপির

নতুন বছরে ‘বাংলাদেশ ২.০’ গড়ার প্রত্যাশা এনসিপির

নতুন বছরে বাংলাদেশ ২.০ বিনির্মাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) বিকেলে দলটির সংস্কৃতি সেল আয়োজিত বৈশাখি শোভাযাত্রা শেষে তিনি এ মন্তব্য করেন।

পাবনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

পাবনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

পাবনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) সকাল ৯টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।

যতই বিতর্ক হোক, শোভাযাত্রা অসম্প্রদায়িকভাবেই উদযাপিত হবে: সমাজকল্যাণমন্ত্রী

যতই বিতর্ক হোক, শোভাযাত্রা অসম্প্রদায়িকভাবেই উদযাপিত হবে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বৈশাখী শোভাযাত্রা নিয়ে যতই বিতর্ক হোক, এটা অসম্প্রদায়িকভাবেই উদযাপন হবে।

শুরু হলো ‘বৈশাখী শোভাযাত্রা’

শুরু হলো ‘বৈশাখী শোভাযাত্রা’

বাংলা সন ১৪৩৩ এর শুরু। নতুন এ বছরটিকে বরণ করে নিতে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হলো ‘বৈশাখী শোভাযাত্রা’। এবারের শোভাযাত্রায় রয়েছে পাঁচটি মোটিফ। মোটিফগুলো বাংলার লোক-ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনার গভীর অনুষঙ্গ। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) সকাল ৯টায় জাতীয় সংগীতের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এ শোভাযাত্রা।

রমনার বটমূলে ছায়ানটের পরিবেশনায় শুরু নতুন বছরের যাত্রা

রমনার বটমূলে ছায়ানটের পরিবেশনায় শুরু নতুন বছরের যাত্রা

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ। বাংলা সন ১৪৩২কে বিদায় জানিয়ে ১৪৩৩কে বরণ করে নিলো সর্বস্তরের বাঙালিরা। নতুন বছরকে বরণ করে নিতে রমনার বটমূলে শুরু হয়েছে ছায়ানটের পরিবেশনা।

চলতি বছর নববর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে: সংস্কৃতিমন্ত্রী

চলতি বছর নববর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে করা হবে: সংস্কৃতিমন্ত্রী

নববর্ষের ‘মঙ্গল শোভাযাত্রা’ বা ‘আনন্দ শোভাযাত্রা’ এবার নতুন নামে ‘বৈশাখী শোভাযাত্রা’ হিসেবে পালিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। আজ (শনিবার, ৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলায় আধুনিক ডাকবাংলো নির্মাণের লক্ষ্যে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।