বাধ্যতামূলক সেনাসেবার বিরোধিতায় ইসরাইলের বেনে ব্রাকে সংঘর্ষ, আটক ২৩
ইহুদিপন্থী আল্ট্রা-অর্থোডক্স সম্প্রদায়ের কয়েকজন সদস্যকে জোর করে সেনাবাহিনীতে যুক্ত করার চেষ্টাকে কেন্দ্র করে রণক্ষেত্র ইসরাইলে বেনে ব্রাক শহর। বিক্ষুব্ধদের নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আটক করা হয় ২৩ জনকে। আল্ট্রা-অর্থোডক্স সম্প্রদায়ের দাবি, সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের পদক্ষেপ তাদের ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।