বৃষ্টি ও লিমন
ফ্লোরিডায় বৃষ্টি-লিমন হত্যা পূর্বপরিকল্পিত: পুলিশ

ফ্লোরিডায় বৃষ্টি-লিমন হত্যা পূর্বপরিকল্পিত: পুলিশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। তাদের অ্যাভালন হাইটসের অ্যাপার্টমেন্টের কাছাকাছি দূরত্বে প্রায় একই সময়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। গতকাল (শুক্রবার, ১ মে) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হিলসবোরো কাউন্টি শেরিফ। এর আগে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিখোঁজ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত করে পুলিশ। লিমনের মরদেহ দুবাই হয়ে ঢাকায় পৌঁছাবে ৪ মে। আর বৃষ্টির মরদেহ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দূতাবাস।