বিপিএল ফিক্সিংয়ে শাস্তির মুখে ৫ ক্রিকেটার
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে অন্তত পাঁচজন ক্রিকেটারের জড়িত থাকার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (বৃহস্পতিবার, ৭ মে) সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।