সিটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ ড্যাফোডিল ভিসির
অ্যাকাউন্টস থেকে দেড় কোটি টাকা চুরির অভিযোগ ও লুটপাটের ঘটনায় সিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম আর কবির। আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) বেলা ১২টা ৩০ মিনিটে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।