Recent event
বিধিনিষেধ
নির্বাচনের তিন দিন মোটরসাইকেল ও গাড়ি চলাচলে যে নির্দেশনা দিলো ইসি

নির্বাচনের তিন দিন মোটরসাইকেল ও গাড়ি চলাচলে যে নির্দেশনা দিলো ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে (13th National Parliamentary Election) কেন্দ্র করে যাতায়াত ব্যবস্থায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন এবং এর আগে-পরে নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলের (Vehicle Movement Restriction) ওপর এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ইসি জানিয়েছে, ভোটগ্রহণের দিন ট্রাক, মাইক্রোবাস ও ট্যাক্সি ক্যাবসহ মোট চার ধরনের ভারী ও হালকা যানবাহন চলাচল বন্ধ থাকবে। অন্যদিকে, মোটরসাইকেল চলাচলের (Motorcycle Ban) ওপর দেওয়া হয়েছে টানা তিন দিনের নিষেধাজ্ঞা।

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৩০ জানুয়ারি

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৩০ জানুয়ারি

আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মহানগরীসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জারিকৃত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ ও পরীক্ষার্থীদের জন্য ‘একগুচ্ছ’ গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।

ইরানের আকাশসীমায় সব বিধি-নিষেধ তুলে নিয়েছে তেহরান

ইরানের আকাশসীমায় সব বিধি-নিষেধ তুলে নিয়েছে তেহরান

ইরানের আকাশসীমা থেকে সব ধরণের বিধিনিষেধ তুলে নিয়েছে তেহরান। শনিবার এ ঘোষণা দেয় দেশটির সিভিল এভিয়েশন বিভাগ। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরণের ফ্লাইটের জন্য ২৪ ঘণ্টা উন্মুক্ত থাকবে ইরানের আকাশ।

চীনের ওপর শুল্ক চুক্তি ভঙ্গের অভিযোগ ট্রাম্পের

চীনের ওপর শুল্ক চুক্তি ভঙ্গের অভিযোগ ট্রাম্পের

এবার চীনের ওপর শুল্ক চুক্তি ভঙ্গের অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ কথা জানান তিনি। এর পাল্টা জবাবে বেইজিং জানায়, চীনা পণ্যের ওপর বৈষম্যমূলক বিধিনিষেধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের বড় দুই অর্থনীতির এমন পাল্টাপাল্টি দোষারোপে শঙ্কা দেখা দিয়েছে বাণিজ্য যুদ্ধের।

অবৈধ পথে লিবিয়া যাত্রা: নৌকাডুবে নিহত ২৩ বাংলাদেশির ১৩ জনই মাদারীপুরের

অবৈধ পথে লিবিয়া যাত্রা: নৌকাডুবে নিহত ২৩ বাংলাদেশির ১৩ জনই মাদারীপুরের

দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

অবৈধ পথে ইতালি যাত্রাকালে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে লিবিয়ার উপকূলে উদ্ধারকৃত ২৩ বাংলাদেশির মধ্যে মাদারীপুরের ১৩ জন ও গোপালগঞ্জের ৪ জনের পরিচয় নিশ্চিত করেছে পরিবার। পরিবারগুলোতে চলছে শোক। এমন ঘটনায় দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। অবৈধভাবে ইতালির যাওয়া বন্ধে হয়েছে সচেতনতামূলক সভাও।

চালু হয়েছে ফেসবুক, ইউটিউব, টিকটক; শিগগিরই বাড়বে ইন্টারনেটের গতি

চালু হয়েছে ফেসবুক, ইউটিউব, টিকটক; শিগগিরই বাড়বে ইন্টারনেটের গতি

চালু হয়েছে ফেসবুক, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। আজ ( বুধবার, ৩১ জুলাই) দুপুর দুইটার দিকে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেটে ধীরে ধীরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালু হয়।

মেট ৭০ স্মার্টফোনে সাত ন্যানোমিটারের চিপ ব্যবহার করবে হুয়াওয়ে

মেট ৭০ স্মার্টফোনে সাত ন্যানোমিটারের চিপ ব্যবহার করবে হুয়াওয়ে

শিগগিরই প্রযুক্তিবাজারে মেট ৭০ ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে চীনের কোম্পানি হুয়াওয়ে। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্যানুযায়ী, এ ডিভাইসে সাত ন্যানোমিটারের কিরিন চিপসেট ব্যবহার করা হবে। ধারণা করা হচ্ছে ডিভাইসটিতে এসএমআইসির এনপ্লাসথ্রি প্রযুক্তিতে তৈরি কিরিন ৯১০০ প্রসেসর থাকতে পারে।

পহেলা বৈশাখে রমনা বটমূল ও ঢাবি এলাকায় বন্ধ থাকবে যেসব সড়ক

পহেলা বৈশাখে রমনা বটমূল ও ঢাবি এলাকায় বন্ধ থাকবে যেসব সড়ক

আগামীকাল ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ভোর ৫টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কিছু এলাকাসমূহে রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেওয়া হবে।