ঈদ ঘিরে ব্যস্ত পার্লার-সেলুন, বাড়ছে রূপচর্চার ভিড়
ঈদে নিজেকে ভিন্নভাবে সাজাতে কেনাকাটা শেষ করে কিশোরী থেকে প্রবীণ, সব বয়সের নারী পুরুষ ভিড় করছেন রাজধানীর অলিগলি থেকে শুরু করে নামিদামি সব পার্লারে। ঈদকে কেন্দ্র করে তাই অনেক পার্লারে ছাড় চললেও এবার বিউটি সার্ভিসের দাম কিছুটা বেড়েছে। তবে রূপচর্চায় মেয়েদের থেকে ছেলেরা এবার এগিয়ে। নারীদের পার্লারে ভিড় কিছুটা কম থাকলে ঈদের আগে জেন্টস পার্লারে কাজের চাপ বেড়েছে কয়েকগুণ।