বাণিজ্য আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালো যুক্তরাষ্ট্র
বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর কানাডার প্রায় ২ হাজার কোটি (২০ বিলিয়ন) ডলার মূল্যের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আজ (শনিবার, ২২ আগস্ট) মধ্যরাতের পর এ শুল্ক কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।