
ট্রাম্প-শি জিনপিং বৈঠক: দ্বিপক্ষীয় কৌশলগত দ্বন্দ্বে ওয়াশিংটন ও বেইজিং কেনো অনড়?
এক দশকের বেশি সময় পর যুক্তরাষ্ট্র সফরে এসে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বহুল প্রতীক্ষিত শীর্ষ বৈঠকে বসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাণিজ্যযুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতা ও ভূরাজনৈতিক উত্তেজনার আবহেই এক বছরের মধ্যে তাদের এ তৃতীয় মুখোমুখি সাক্ষাৎ। সংঘাত এড়িয়ে কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার বার্তা দিলেও বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার অন্তর্নিহিত প্রতিযোগিতা নিয়ে গভীর বিশ্লেষণ করছেন বৈশ্বিক কূটনীতিবিদরা। আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওয়াশিংটনে বর্ণাঢ্য আয়োজনে শি জিনপিংকে অভ্যর্থনা জানালো ট্রাম্প; লক্ষ্য বাণিজ্য শুল্ক স্থগিতের সিদ্ধান্ত
গভীর বৈরিতা সত্ত্বেও বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা সংবর্ধনা ও বর্ণাঢ্য আয়োজনে অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক দশকের বেশি সময় পর প্রথম কোনো চীনা প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন ডিসি সফর করছেন শি জিনপিং। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কানাডাকে কাছে টানছে ইউরোপ, পাল্টা কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া আপত্তি ও শুল্ক হুমকির মুখেই ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দিতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম সহযোগী সদস্য করার একটি প্রস্তাবের পর ট্রাম্প বিষয়টিকে ‘শত্রুতাপূর্ণ পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়ে ইউরোপের ওপর নতুন করে ভারী শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। অ্যাসোসিয়েটে প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স স্থগিত করলো কানাডা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক ইস্যুতে আলোচনা অব্যাহত রাখতে ‘ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স’ স্থগিত করছে কানাডা সরকার। আল জাজিরার তথ্য বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে শুল্ক আলোচনা বাতিলের হুঁশিয়ারি দেয়ার পর এ সিদ্ধান্ত নিল কানাডীয় প্রশাসন।