
নতুন বাজেটে সিমের ওপর সুনির্দিষ্ট কর প্রত্যাহার
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বাজেটে আইসিটি খাতকে থ্রাস্ট সেক্টর হিসেবে গড়ে তুলতে সরকার এ খাতে ট্যাক্স, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালা সংস্কারের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট পেশ করতে আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেল ৩টায় বাজেট অধিবেশনের আজকের দিনের আলোচনা শুরু হয়।

অর্থমন্ত্রী কেন ব্রিফকেস নিয়ে সংসদে আসেন, কী থাকে এই ব্যাগে?
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার মেগা বাজেট পেশ করতে আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেল ৩টায় যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের এটিই প্রথম বাজেট (Budget Mystery: Why Finance Minister Carries a Briefcase and What is Inside)।

সংসদে অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য শুরু
২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করতে জাতীয় সংসদে বক্তব্য শুরু করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট পেশ করতে আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেল ৩টায় বাজেট পেশ শুরু হয়।

একাত্তর থেকে চব্বিশ; ৫৪ বছরের ৫৩ বাজেট
সাতশ কোটি টাকা থেকে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট বাংলাদেশের গতীময়তার প্রামাণ্য দলিল। স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের প্রথম বাজেট। স্বাধীনতার ৫৪ বছর চলছে বাংলাদেশের। এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে ৫৩টি অর্থবছরের বাজেটে সবচেয়ে বেশিবার নেতৃত্ব দিয়েছেন এম সাইফুর রহমান ও আবুল মাল আব্দুল মুহিত। তারা দুজনেই একই আসন (সিলেট-১) থেকে ভিন্ন সময়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ও ১২টি করে বাজেট পেশ করেছেন। যদিও স্বাধীনতার আগে মুজিবনগর সরকারের সময় আরও একটি বাজেট ঘোষণা দেয়া হয়েছিল।

বাজেটের আকার হতে পারে প্রায় ৮ লাখ কোটি টাকা
টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ সরকারের বর্তমানে সংসদের প্রথম বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ। সব মিলিয়ে বাংলাদেশের ৫৩তম এই বাজেটের আকার ধরা হতে পারে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রাজস্ব বাড়ানোকেই মূল লক্ষ্য ধরে বাজেট বাস্তবায়নের দিকে এগোবে সরকার। তবে অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির এই বাজারে নিম্নআয়ের মানুষকে স্বস্তি দিতে সামাজিক নিরাপত্তার আওতা বাড়াতে হবে। নজর দিতে হবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে।