
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে। আজ (মঙ্গলবার, ১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সেখানে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে সমন্বিত পরিকল্পনা নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর না করে পানি, শিক্ষা, সমাজকল্যাণ ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নিয়ে সমন্বিত পরিকল্পনা ও যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠন করবো: মাহদী আমিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের লুণ্ঠিত ও বিপর্যস্ত শিক্ষাব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা বিনির্মাণ করব, যেখানে শিক্ষার্থীরাই হবে আগামী বাংলাদেশ গড়ার মূল কারিগর ও অগ্রদূত।

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন।

জুলাই শহিদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহিদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আজ (শনিবার, ৪ জুলাই) সকালে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।

সাইবার নিরাপত্তা সক্ষমতা জোরদারে ‘ফিনিক্স সামিট-২০২৬’ শুরু
দেশে সাইবার নিরাপত্তা সক্ষমতা জোরদার এবং ডিজিটাল স্থিতিশীলতা নিশ্চিতের লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ফিনিক্স সামিট-২০২৬’।

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে। সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন আমাদের নিজের চিন্তা কিছুটা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ আমার সাথে যা হয়েছে, এখন প্রতিশোধ নিলে সেটা ফেরত পাব না। তাই প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আমরা দেশের জন্য কী করতে পারি সেই চেষ্টা করতে পারি। সাকসেসফুল হওয়া পরের ব্যাপার, অন্তত দেশের জন্য কাজ করার মাইন্ডসেট নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

দেশের মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ আন্দোলন ও ত্যাগের বিনিময়ে ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্রের চর্চার সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের মানুষ আজকে অনেক আশা নিয়ে রাজনীতিকদের দিকে তাকিয়ে রয়েছে। আগামী দিনের কাজগুলো যেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য হয়, সেজন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে অন্যতম প্রধান ভোক্তা বাজার: বিডা চেয়ারম্যান
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ একটি বৃহৎ বৈশ্বিক ভোক্তা বাজারে পরিণত হতে যাচ্ছে। আজ (রোববার, ৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বৈষম্যবিরোধী আইন প্রণয়নে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার চেয়েছেন অ্যাটর্নি জেনারেল
বৈষম্যবিরোধী আইন প্রণয়নের জন্য রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার কামনা করেছেন অ্যাটর্নি জেনারেল (এজি) মো. আসাদুজ্জামান। আজ (শনিবার, ৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৈষম্যবিরোধী আইন প্রণয়নের ওপর এক নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় প্রধান রাষ্ট্রীয় আইন কর্মকর্তা এ কথা বলেন।

৩ দিনব্যাপী হজ ও ওমরাহ ফেয়ার শুরু ১৪ আগস্ট
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ ফেয়ার আগামী ১৪ আগস্ট (বৃহস্পতিবার) শুরু হচ্ছে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলা চলবে ১৬ আগস্ট পর্যন্ত।