বাংলাদেশ ও পাকিস্তান

স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক
বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পাকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ইন্টেরিয়র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভী।

উপসাগরীয় পরিস্থিতি নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা
চলমান উপসাগরীয় সংঘাত ঘিরে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও পাকিস্তান। তুরস্কে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে কথা বলে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছে ঢাকা।