হরমুজে মাইন অপসারণে জাহাজ পাঠাতে পারে জার্মানি
জার্মানি তাদের নৌবাহিনীর একটি মাইনসুইপার (মাইন অপসারণকারী জাহাজ) ভূমধ্যসাগরে মোতায়েন করবে, যা প্রয়োজনে হরমুজ প্রণালিতে ব্যবহার করা হতে পারে। জার্মানির রাইনিশে পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এ তথ্য জানান। আলা জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।