
বন ছেড়ে লোকালয়ে সাপ; চট্টগ্রামজুড়ে আতঙ্ক
দোকানের শোকেসে ১৪ ফুট লম্বা সাপ দেখে আতঙ্কিত পুরো বাজার। বাজার ছাড়াও চট্টগ্রামে বাসাবাড়ি, নালা, হোটেল, এমনকি বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষেও মিলছে সাপের দেখা। চট্টগ্রামজুড়ে সাপের এমন আনাগোনায় বাড়ছে মানুষের আতঙ্ক, ঘটছে পিটিয়ে সাপ হত্যার ঘটনাও। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আবাসস্থল ছেড়ে লোকালয়ে চলে আসছে বিষধর সাপ? গবেষকরা বলছেন, বন উজাড়, জলবায়ু পরিবর্তনে উষ্ণতা বৃদ্ধি এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে বাসস্থান ও খাবার হারাচ্ছে সাপেরা। ফলে নানা কারণে সাপের বিচরণ বাড়ছে লোকালয়ে।

বন উজাড় ও অবৈধ পাথর উত্তোলনে হুমকিতে আলিকদমের পাহাড়-নদী
দেশের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে বান্দরবানের আলিকদম। সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে চলা সর্পিল মাতামুহুরী নদী, দিগন্তজোড়া মেঘের খেলা, ডিম পাহাড় ও জলপ্রপাতের আকর্ষণে প্রতিদিনই এখানে ভিড় জমান শত শত পর্যটক। কিন্তু এই নয়নাভিরাম সৌন্দর্যের আড়ালে ধীরে ধীরে জমছে এক গভীর উদ্বেগ। বন উজাড় ও অবৈধ পাথর উত্তোলনের কারণে ঝুঁকির মুখে পড়েছে আলিকদমের পাহাড়, নদী ও প্রাকৃতিক পরিবেশ।

বনে ফিরল খাঁচায় বন্দি বিরল প্রজাতির মেছো বিড়াল
নেত্রকোণায় হাঁসের খামারে ফাঁদে ধরা পড়া খাঁচায় বন্দি মেছো বিড়াল বনে অবমুক্ত করা হয়েছে। আজ (শনিবার, ৫ এপ্রিল) বিকেলে দুর্গাপুর উপজেলার পাহাড়ি সীমান্ত নদী সোমেশ্বরীর পাড় ঘেঁষা বনে বিরল প্রাণীটিকে অবমুক্ত করে বন বিভাগ।