অদম্য প্রতিরোধেই আমরা অপরাজেয়; আগ্রাসীদের বিরুদ্ধে ঐক্যের ডাক মুজতবা খামেনির
ইরানের ‘সাহসী প্রতিরোধ’ দেশটিকে যুক্তরাষ্ট্রের মোকাবিলায় আরও শক্তিশালী ও প্রস্তুত করে তুলেছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। জাতীয় ফারসি ভাষা সংরক্ষণ দিবস ও মহাকবি ফেরদৌসীর স্মরণে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।