
কাটেনি ঘরোয়া লিগের সংকট; জাতীয় দলের ৯ ফুটবলারকে ফেরত চায় মোহামেডান
ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হওয়ার দিন চারেক বাকি থাকলেও এখনও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে একমত হতে পারেনি মোহামেডান। এরইমধ্যে জাতীয় দলের ক্যাম্প থেকে নিজেদের ৯ ফুটবলারকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে ক্লাবটি। যদিও বাফুফে কর্তৃক লিগের নীতিমালায় জাতীয় দলের ব্যস্ততার সময়কালীন খেলোয়াড়দের না ছাড়ার বিষয়টি আগেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছিলো বাফুফে।

বিএফএলের সূচি সংকটে শঙ্কায় ক্লাবগুলো; সংকট নিরসনের আশ্বাস লিগ কমিটির
বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) শুরু হতে বাকি নেই এক সপ্তাহও। তবে এখনো সূচি পায়নি দলগুলো। এ নিয়ে বিচলিত আবাহনী-মোহামেডানের মত বড় দলগুলো, অন্য ক্লাবগুলোও আছে শঙ্কায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির সঙ্গে বৈঠকে বসে সংকট নিরসনের আশ্বাস লিগ কমিটির চেয়ারম্যানের।

ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত; খেলতে প্রস্তুত নয় অধিকাংশ ক্লাব
অনুষ্ঠিত হয়েছে ফেডারেশন কাপ ২০২৬-২৭ মৌসুমের ড্র। দুইটি ভাগে ভাগ হয়ে ১৩টি ক্লাবের অংশগ্রহণ করার কথা থাকলেও এখনই খেলতে প্রস্তুত নয় অধিকাংশ ক্লাব। তবে লিগ কমিটির চেয়ারম্যানের আশা ঠিক সময়েই মাঠে গড়াবে টুর্নামেন্ট।

লিগ শুরুর অনিশ্চয়তার বিপাকে বাফুফে; সঙ্গে স্বাক্ষর জালিয়াতির বিতর্ক
যথাসময়ে লিগ শুরুর আগে ক্লাবগুলোর অনুরোধের চিঠিতে বিপাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর মাঝে সিটি ক্লাবের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ নিয়ে সরগরম ফুটবলাঙ্গন। দেশের ফুটবলের স্বার্থে এমন কিছু কাম্য নয় বলেই জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। সব পক্ষ বসে দ্রুতই সব জটিলতার সমাধান হবে— এমন প্রত্যাশা তার।

লিগ শুরুর দিনক্ষণ ঠিক থাকলেও সূচি নিয়ে অনিশ্চয়তায় ক্লাবগুলো
লিগ শুরুর কথা ১৮ তারিখ। ক্লাবগুলো বিভক্ত দুই ভাগে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখন পর্যন্ত জানায়নি লিগের সময়সূচী। স্বাভাবিকভাবেই তাই কিছুটা হতাশা বিভিন্ন ক্লাবের কোচদের মধ্যে। তবে, আশার কথা ফেডারেশন কাপের ড্র আয়োজনের ঘোষণা দিয়ে রেখেছে বাফুফে। তাতে কিছুটা হলেও স্বস্তি ক্লাবগুলোতে।

ফেডারেশন কাপে মোহামেডান-ব্রাদার্সের দ্বৈরথ আজ
ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ালিফায়ারে মোহামেডানের বিপক্ষে মাঠে নামছে ব্রাদার্স ইউনিয়ন। কুমিল্লার শহিদ ধীরেন্দ্রণাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ (মঙ্গলবার, ১২ মে) পৌনে ৩টায়।

ফেডারেশন কাপ: বড় জয়ে টুর্নামেন্ট শুরু আবাহনীর
ফেডারেশন কাপের ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে আবাহনী। অপর ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন।

দেশে ফিরেই ময়মনসিংহের পথে জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের
ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দেশে এসেই ময়মনসিংহের পথে রওনা দিয়েছেন কোচ ক্যাবরেরা।

৬ বছর পর ফেডারেশন কাপ ফাইনালে আবাহনী-বসুন্ধরা
দীর্ঘ ৬ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দেশের দুই ফুটবল পরাশক্তি ঢাকা আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী এই মহারণ শুরু হবে আজ (মঙ্গলবার, ২২ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটে।

ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস
কিংস এরেনায় ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ালিয়ারে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। আজ (মঙ্গলবার, ১৫ এপ্রিল) ঘরের মাঠে শুরু থেকে বসুন্ধরা আধিপত্য বিস্তার করে খেললেও ৭৫ মিনিটে সলোমন কিংয়ের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। এর মিনিট সাতেক পর সাদ উদ্দিনের ক্রসে রাকিব হোসেনের গোলে সমতায় ফেরে কিংস।

জাতীয় দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বড় ব্যাপার: জামাল ভূঁইয়া
আবাহনীর সঙ্গে দ্বন্দ্বে ঘরোয়া ফুটবলে খেলতে না পেরে ডেনমার্কের একটি ক্লাবে অনুশীলন করেছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ঢাকা আবাহনীর বিরুদ্ধে তার অভিযোগের ৪ মাস পেরোলেও, দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি বাফুফে। এদিকে, জাতীয় দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিকে বড় ব্যাপার বলছেন বাংলাদেশ অধিনায়ক।

আসরের আগেই পৃষ্ঠপোষক পাওয়ার ব্যাপারে আশাবাদী পেশাদার লিগ কমিটি
দিনক্ষণ ঠিক হলেও স্পন্সর চূড়ান্ত হয়নি বিপিএল ফুটবল ও ফেডারেশন কাপের। তবে, আসর মাঠে গড়ানোর আগে পৃষ্ঠপোষক পাওয়ার ব্যাপারে আশাবাদী পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। এদিকে, ঘরোয়া ফুটবলের জায়ান্ট শেখ জামাল আর শেখ রাসেল না খেললেও ক্লাব ফুটবল সংকটে পড়বে না বলে দাবি বাফুফে কর্তার।