
জ্যাম ও খরচ কমাতে বুয়েট শিক্ষার্থীদের অভিনব অ্যাপ
প্রতিদিন একা যাতায়াত করতে গিয়ে যাত্রীদের অনেক সময় ২ থেকে ৪ গুণ বেশি ভাড়া গুনতে হয়। অথচ রিকশা, সিএনজি বা প্রাইভেট কারের অর্ধেকেরও বেশি সিট ফাঁকাই থাকে। এ অপচয় ও যাত্রীদের খরচ কমানো এবং শহরের যানজট হ্রাসের লক্ষ্য নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয়েছে ভেহিকল-পুলিং অ্যাপ জেওয়াইগো (JyGo)।

নারায়ণগঞ্জে মোটরসাইকেলে ২০০, প্রাইভেট কারে ১০০০ টাকার বেশি মিলছে না তেল
নারায়ণগঞ্জে পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেলে সর্বোচ্চ ২০০ টাকা এবং প্রাইভেট কারে ১ হাজার টাকার বেশি জ্বালানি তেল দেয়া হচ্ছে না এবং বলে জানিয়েছেন তেল নিতে আসা চালকরা। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় রিকশা উল্টে দু’জন নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার বিওসি মোড় এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর এলাকায় প্রাইভেট কার–ভ্যান সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) দুপুরে মহাসড়কের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফেনীতে র্যাব পরিচয়ে ইসলামী ব্যাংকের আট লাখ টাকা লুটের অভিযোগ
ফেনীতে র্যাব পরিচয়ে ইসলামী ব্যাংকের আট লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) দুপুরে জেলার দাগনভূঞা উপজেলার মাতুভুঞা বাস স্ট্যান্ড নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

বন্ধ করে দেয়া হলো পদুয়ার বাজার ইউটার্ন
বন্ধ করে দেয়া হলো পদুয়ার বাজার ইউটার্ন। শুক্রবার (২২ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নে লরির নীচে চাপা পড়ে প্রাইভেট কার আরোহী একই পরিবারের চারজন নিহত হন। এসময় আরও একটি সিএনজি ও প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে নিহত ৩, আহত ১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার উল্টে এক নারীসহ নিহত হয়েছেন তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

ঢাকা-আরিচা মহাসড়কে লেগুনা-প্রাইভেট কার সংঘর্ষ, আহত ১০
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় যাত্রীবাহী একটি লেগুনাকে সজোরে ধাক্কা দিয়েছে একটি প্রাইভেট কার। এতে লেগুনার চালকসহ আহত হয়েছেন ১০ জন। আজ (রোববার, ২০ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৫ শিক্ষার্থী নিহত, আহত ২৭
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫ শিক্ষার্থী। এ ঘটনায় আহত অন্তত ২৭ জন। সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

যশোরে বিপুল ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
যশোরে প্রায় ৫ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। আজ (মঙ্গলবার, ৩ জুন) সকালে শার্শা উপজেলার নাভারন বাজার, সাতক্ষীরা মোড়ের মজিদ মার্কেটের নবাব বিরিয়ানি হাউজের সামনে মহাসড়কে প্রাইভেট কার তল্লাশিকালে তাদের আটক করা হয়।

চট্টগ্রামে মধ্যরাতে প্রাইভেট কারে গুলি, নিহত ২
চট্টগ্রামে মধ্যরাতে গোলাগুলিতে দু'জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। রাত তিনটার দিকে নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে।

মার্সেল ফ্রিজ কিনে গাড়ি পেলেন ঢাকার আনিসুর রহমান
‘আলাদিনের দৈত্য নয়, মার্সেলেই স্বপ্ন পূরণ হয়’- এই স্লোগানে সারা দেশে চলছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১। এর আওতায় মার্সেল ফ্রিজ কিনে একটি প্রাইভেট কার ফ্রি পেয়েছেন ঢাকার উত্তরখানের আনিসুর রহমান।