গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার গ্রহণযোগ্য নয়: অতিরিক্ত প্রেস সচিব
গণমাধ্যমের স্বাধীনতায় সরকারের আস্থা রয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, সেই স্বাধীনতার অপব্যবহার করে গুজব, অপপ্রচার কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।