প্রতিরক্ষা ব্যয়ে ৩৫০ বিলিয়ন ডলার চান ট্রাম্প; কংগ্রেসকে চাপ
যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বজায় রাখতে ৩৫০ বিলিয়ন (৩৫ হাজার কোটি) ডলারের প্রতিরক্ষা প্যাকেজ পাসকে অগ্রাধিকার দিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইনপ্রণেতারা অধিবেশনে ফিরলে এই পদক্ষেপকে সবার আগে গুরুত্ব দিতে বলেছেন তিনি। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।