গাজায় পুলিশ চেকপোস্টে ইসরাইলি ড্রোন হামলা, নিহত ৬
গাজা উপত্যকার মধ্যভাগের বুরেজ শরণার্থী শিবির এবং দক্ষিণের খান ইউনিস এলাকায় পুলিশি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) রাতভর এ হামলা চালিয়েছে ইসরাইল।