
শিক্ষকসংকটে থমকে পাহাড়ের মাতৃভাষা শিক্ষা, বই পেয়েও বঞ্চিত শিক্ষার্থী
মাতৃভাষায় দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের সংকটে এগুচ্ছে না পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষার পাঠদান। সরকার বিনামূল্যে মাতৃভাষার পাঠ্যবই সরবরাহ করলেও, এক দশকেও নেই কাঙ্ক্ষিত সাফল্য। পাঠ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরাও। স্ব স্ব মাতৃভাষায় দক্ষ ও বিশেষায়িত শিক্ষক নিয়োগের পুরনো দাবিই উঠে আসছে বারবার।

ফেনীতে প্রাথমিকের শিক্ষার্থীদের মুখে উচ্ছ্বাস থাকলেও মাধ্যমিকের বই সংকট
নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও ফেনীতে এবারও বছরের প্রথমদিনে শতভাগ বই পাচ্ছে না শিক্ষার্থীরা। জেলাজুড়ে প্রাথমিক স্তরে শতভাগ পাঠ্যবই সরবরাহ সম্পন্ন হলেও মাধ্যমিক ও দাখিল স্তরে চাহিদার প্রায় অর্ধেকের বেশি সব বই পাচ্ছে না শিক্ষার্থীরা। জেলা শিক্ষা অফিসের তথ্যানুযায়ী, মাধ্যমিক ও মাদরাসা স্তরে পাঠ্যবইয়ের চাহিদার সরবরাহ এখনো বাকি থাকায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছানো সম্ভব হচ্ছে না।

শেরপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাতৃভাষা হারানোর ঝুঁকি, পাঠ্যবই ও শিক্ষক সংকট
হারিয়ে যাচ্ছে শেরপুরের ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাতটি সম্প্রদায়ের নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি। পারিবারিক চর্চা কমে যাওয়া ও নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় সময়ের সাথে ক্ষয়ে যাওয়ার পথে এর ঐতিহ্য। এমন অবস্থায় ভাষা ও সংস্কৃতি রক্ষায় একটি কালচারাল একাডেমি ও নিজস্ব ভাষার পাঠ্যবইয়ের প্রয়োজনীয়তা অনুভব করছেন অনেকে।

বই ছাপাতে ভারতীয় প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা: এনসিটিবিতে দুদকের অভিযান
প্রাথমিকে পাঠ্যবই ছাপানোর কাজের সর্বনিম্ন দরদাতা হয়েও কাজ পায়নি দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠান। ২০১৭ সালে ৫০ কোটি টাকার ওই কাজের প্রায় পুরোটাই পায় ভারতীয় একটি প্রতিষ্ঠান। এ নিয়ে তখন কয়েকটি মন্ত্রণালয় ও দুদকে অভিযোগ জানায় কোরিয়ান প্রতিষ্ঠানটি। অভিযোগ আছে, প্রাথমিকে পাঠ্যবই ছাপানোর কাজে আওয়ামী আমলে ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে অবৈধভাবে সুবিধা দেয়া হতো। এসব অভিযোগে আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) অভিযান চালিয়েছে দুদক।

অবৈধ নোট বই ছাপানোর দায়ে কারাদণ্ড, ৪ হাজারের বেশি বই জব্দ
অবৈধভাবে পাঠ্যবইয়ের নোট বই ছাপানোর অভিযোগে একজনকে ছয়দিনের কারাদণ্ড ও ৪ হাজারের বেশি সহায়ক বই জব্দ করেছে মোবাইল কোর্ট।

শেখ হাসিনার ছবি-বাণী বাদ, পাঠ্যপুস্তকের কাভারে বিপ্লবের চল্লিশ গ্রাফিতি
থাকছে মনীষী ও কুরআন-হাদিসের বাণী
বিগত সময়ে আওয়ামী লীগ সরকার দলীয় গুণগান প্রচারের মাধ্যম হিসেবে পাঠ্যবইকে ব্যবহার করে। শেখ হাসিনার ছবি ও বাণী ছিল অধিকাংশ বইয়ের কাভারে। এবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের আঁকা বাছাইকৃত গ্রাফিতি এবং বিভিন্ন মনীষী, কুরআন-হাদিসের বাণী সেখানে যুক্ত করা হয়েছে। পাঠ্যবইয়ের সাথে শিক্ষার্থীর সম্পর্ক স্থাপনে এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে মনে করেন শিক্ষাবিদরা। ২৪ এর গণঅভ্যুত্থানের সাক্ষী এসব গ্রাফিতি সংগ্রহেরও পরামর্শ সংশ্লিষ্টদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ দিনব্যাপী শীতকালীন বইমেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও বই পড়ার আগ্রহ গড়ে উঠবে বলে প্রত্যাশা করেন উপাচার্য ড. নিয়াজ আহমদ খান। আজ (বৃহস্পতিবার, ৯ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত ৩ দিন ব্যাপী শীতকালীন বইমেলা উদ্বোধনকালে একথা বলেন তিনি।

বান্দরবানে মাতৃভাষার বই পেলো পাহাড়ের শিক্ষার্থীরা
বান্দরবানে বছরের প্রথম দিনেই পাঠ্যবইয়ের পাশাপাশি নিজ মাতৃভাষায় ছাপানো বই পেলো পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা। মারমা, চাকমা, ত্রিপুরা তিনটি সম্প্রদায়ের ১৮হাজার ৪৯৭ শিক্ষার্থীকে দেওয়া হয়েছে নিজ মাতৃভাষার বই। বছরের প্রথম দিন আজ (বুধবার, ১ জানুয়ারি) নিজ মাতৃভাষার বই পেয়ে ভীষণ খুশি শিক্ষার্থী এবং অভিভাবকরা।

পাঠ্যবই থেকে শেখ হাসিনা ও তার পরিবারের ছবি অপসারণের আহ্বান শিক্ষাবিদদের
সকল শ্রেণির পাঠ্যবই থেকে শেখ হাসিনা ও তার পরিবারের ছবি অপসারণ করার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। নিরপেক্ষ ইতিহাস অন্তর্ভুক্তির পাশাপাশি পাঠ্যপুস্তকে জুলাই গণঅভ্যুত্থানের বিরত্বগাথা তুলে ধরার দাবি জানান তারা। এক সেমিনারে বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানকে যেন উপ ইতিহাস হিসেবে উপস্থাপন করা না হয়।

পুরনো শিক্ষাক্রমে ছাপা হবে ২০২৫ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির পাঠ্যবই
অন্য সব শ্রেণির নতুন কারিকুলামের বইয়ে পরিমার্জন
আসছে ২০২৫ শিক্ষাবর্ষে পুরনো শিক্ষাক্রমের আলোকেই ছাপা হবে নবম-দশম শ্রেণির পাঠ্যবই। তবে নানা অসঙ্গতির সংস্কার ও পরিমার্জন করে নতুন শিক্ষাক্রমেই থাকছে অন্য সব শ্রেণির বই। পরিবর্তন আসবে মূল্যায়ন পদ্ধতিতে।

শিক্ষার বৈষম্যই অর্থনৈতিক বৈষম্যের মূল কারণ: শিক্ষা উপদেষ্টা
আগামী শিক্ষাবর্ষের জন্য পাঠ্যবইয়ের সংস্কার করা হয়েছে, তবে আরও সংস্কার করা হবে। সরকারি ব্যয়ের অপচয় ও দুর্নীতি কমানো গেলে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে। শিক্ষার বৈষম্যই অর্থনৈতিক বৈষম্যের মূল কারণ। বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় এসব কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

পাঠ্যবই সংশোধনীর পরও বহু ভুল রয়ে গেছে
শিক্ষাবছরের ৫ম মাসে এসে মাধ্যমিকের ৪টি শ্রেণির ৩১টি বইয়ে প্রায় ১৫০ সংশোধনী দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। কিন্তু ৪ মাসেও অনেক ভুল এড়িয়ে গেছেন সংশোধনকারীরা। এনসিটিবি বলছে, চোখ এড়িয়ে যাওয়া ভুলের সংশোধনী আবারও দেয়া হবে।