
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ৯ জুলাই ২০২৬
আজ বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬), সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে বৈদেশিক মুদ্রার বেচাকেনা চলছে। মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক সংকটসহ বিভিন্ন বৈশ্বিক কারণে বেশ কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে। তবে সামগ্রিক বাজারে মূল্যের ঊর্ধ্বমুখী বা বাড়তির প্রবণতাই বেশি দেখা যাচ্ছে।

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ৫ জুলাই ২০২৬
বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রায় এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয় (Migrant Remittances) এবং আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের প্রসারের কারণে প্রতিদিনের মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। তাই লেনদেনের সুবিধার জন্য ব্যাংক ও খোলা বাজারের সর্বশেষ দর জানা প্রয়োজন।

সুদহার কমলেও ঊর্ধ্বমুখী ডলারের হার, ইউরোর পতন
সম্প্রতি মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। প্রকাশিত তথ্যে মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে বেশি আসলেও বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মার্কিন ডলারের বিনিময় হার বেড়েছে। মার্কিন শ্রম অধিদপ্তরের প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের নভেম্বরে উৎপাদক মূল্য দশমিক ৪ শতাংশ বেড়েছে, যা দশমিক ২ শতাংশ পূর্বাভাসের চেয়ে বেশি। ইউরো, পাউন্ড, ইয়েন, কানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা এবং সুইস ফ্রাঙ্ক এই ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের দর দশমিক ৩৭৫ শতাংশ বেড়ে ১০৬ ডলার ৯৫ সেন্টে দাঁড়িয়েছে।