পশুর হাটে
বড় গরুর কদর নেই ময়মনসিংহে; ক্রেতার নজর ‘দেশি ষাঁড়ে’

বড় গরুর কদর নেই ময়মনসিংহে; ক্রেতার নজর ‘দেশি ষাঁড়ে’

ময়মনসিংহের মুক্তাগাছার শতবর্ষী ত্রিমোহনী নতুনবাজার পশুর হাট। চারদিকে উপচে পড়া ভিড়, গরুর ডাক আর ক্রেতা-বিক্রেতার দরদাম; সব মিলিয়ে কোরবানির ঈদের আমেজ পুরোদমে শুরু হয়েছে। ভোর থেকেই নছিমন ও পিকআপে করে কোরবানির পশু নিয়ে হাটে হাজির হয়েছেন খামারি ও গৃহস্থরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশুর সরবরাহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ক্রেতাদের আনাগোনা। কিন্তু এবারের হাটে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র; বড় আকারের গরু নিয়ে খামারিরা যখন দুশ্চিন্তায় কপালে ভাঁজ ফেলছেন, তখন ছোট ও মাঝারি আকারের দেশি ষাঁড় নিয়ে ক্রেতাদের মধ্যে রীতিমতো কাড়াকাড়ি চলছে।

ময়মনসিংহে প্রস্তুত চার হাজার কোটি টাকার ৬ লাখ কোরবানির পশু

ময়মনসিংহে প্রস্তুত চার হাজার কোটি টাকার ৬ লাখ কোরবানির পশু

ময়মনসিংহ বিভাগের চারজেলায় এবার প্রস্তুত প্রায় ৬ লাখ কোরবানির পশু। যা স্থানীয় চাহিদার চেয়ে প্রায় এক লাখ ৬৮ হাজার বেশি। এর বাজারমূল্য প্রায় চার হাজার কোটি টাকা। ঈদ ঘনিয়ে আসায় পশুর হাটে চলছে জমজমাট বেচাকেনা। এতে গতি বেড়েছে স্থানীয় অর্থনীতিতে। কোরবানির পশু পরিবহন ও পশুরহাট কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। জাল টাকা শনাক্তকরণসহ গুরুত্বপূর্ণ হাটে রয়েছে প্রাণিসম্পদ বিভাগের মেডিকেল টিম। তবে গতবারের চেয়ে এবার কিছুটা বেড়েছে কোরবানির পশুর দাম।