হারলেন জামায়াতের যে ৩ হেভিওয়েট প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ছাত্রশিবিরর সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ শিশির মনির নিজ নিজ আসনে হেরে গেছেন।