 and Yashar chief Gadi Eisenkot wave to supporters-320x167.webp)
কাটলো না অনিশ্চয়তা, ইসরাইলে ঝুলন্ত পার্লামেন্টের শঙ্কা
ইসরাইলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের ৮৫ শতাংশের বেশি ভোট গণনা শেষে ঝুলন্ত পার্লামেন্টের স্পষ্ট ইঙ্গিত মিলেছে। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট কিংবা বিরোধী দলগুলোর কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে সরকার গঠনে ন্যূনতম ৬১টি আসন প্রয়োজন হলেও কোনো পক্ষই সেই লক্ষ্য পূরণ করতে না পারায় দেশটিতে নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ট্রাম্পকে হত্যার ‘ছক’ বানোয়াট, দাবি তুরস্কের; সন্দেহের তির ইসরাইলের দিকে
গত মাসে আঙ্কারায় ন্যাটো সম্মেলন চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার লক্ষ্যে ইরানের পরিকল্পনার কথা জানিয়ে ইসরাইলি গোয়েন্দাদের দেয়া প্রতিবেদনটি আসলে একটি কূটকৌশল ছিল বলে সন্দেহ করছে তুরস্ক। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের চলমান আলোচনা ভেস্তে দেয়ার জন্যই এই ‘ছক’ কষা হয়েছিল বলে মনে করছে দেশটি। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজা ইস্যুতে ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান নেতানিয়াহুর
গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু সাফ জানান, হামাস সত্যিকার অর্থে নিরস্ত্র না হলে গাজা থেকে কোনো ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে না। যদিও ট্রাম্পের দাবি, হামাস অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, দশ দিন আগে কায়রো বৈঠকে মধ্যস্থতাকারী ও শান্তি পরিষদের প্রতিনিধিদের সঙ্গে একটি ১৫ দফার রোডম্যাপ নিয়ে ঐকমত্যে পৌঁছেছে তারা।

গাজার ৭০ শতাংশ এলাকা দখল করতে ইসরাইলি বাহিনীকে নেতানিয়াহুর নির্দেশ
অবরুদ্ধ গাজা পুরোপুরি নিয়ন্ত্রণের লক্ষ্যে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। সেই ধারাবাহিকতায় শুক্রবার সকালে গাজা শহরে তেলআবিবের ড্রোন হামলায় প্রাণহানি হয় ৩ জনের। আহত হন আরও ৫ জন। এমনকি হামলা হয়েছিল ঈদের দিনও। অন্যদিকে নিরাপত্তা অজুহাত দিয়ে লেবাননে দক্ষিণাঞ্চলের হামলার পাশাপাশি সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক স্থানান্তরের আদেশ দিয়েছে ইসরাইল। এরিমধ্যে ইসরাইলি বাহিনীকে গাজার ৭০ শতাংশ এলাকা দখল করার নির্দেশ দিয়েছেন বেনইয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে’ হত্যার হুমকি আইআরজিসির
ইরানের সামরিক বাহিনী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানি শাসনব্যবস্থা গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল, দাবি নেতানিয়াহুর
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইলের সামরিক অভিযানে ইরানের শাসন ব্যবস্থা গুঁড়িয়ে দেয়া হচ্ছে।

নেতানিয়াহুকে ‘মহান নেতা’ আখ্যা ট্রাম্পের
চলমান দুর্নীতির মামলা থেকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহুকে রক্ষা করার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট মামলাটিকে নেতানিয়াহুর বিরুদ্ধে অপপ্রচার বলেও অভিহিত করেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হাস্যকর। এ সময় ট্রাম্প নেতানিয়াহুকে মহান নেতা হিসেবেও আখ্যায়িত করেন।

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দিতে পারে ব্রিটেন
গাজায় আগ্রাসী অভিযানের জেরে ইসরাইলের উপর থেকে সহায়তার হাত সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাজ্য। ইতোমধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার বিরোধিতা প্রত্যাহার করেছে ব্রিটেনের নতুন সরকার। আভাস মিলছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়ারও।