
ফরিদপুরে প্রভাতী হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, লাখ টাকা অর্থদণ্ড
গলায় টিউমার অপারেশনের পর কিশোরী মিমের (১৫) মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনার জেরে প্রভাতী (প্রা.) হাসপাতালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। আজ (সোমবার, ২০ এপ্রিল) দুপুরে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাসপাতালটির বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

সারা দেশে মজুত করা ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ
সারা দেশে ভোজ্যতেলের অবৈধ মজুত মোকাবিলায় ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) পরিচালিত এই অভিযানে র্যাব দেশের বিভিন্ন এলাকায় মজুত করা প্রায় ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্যতেলের অস্বাভাবিক মজুত শনাক্ত করেছে।

অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য সংরক্ষণ ও বিক্রি, লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জ পৌরসভার দুধবাজার এলাকায় উপজেলা প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে ২ ব্যবসায়ীর ১ বছর কারাদণ্ড
চাঁদপুরে অবৈধভাবে তেল সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড ও নগদ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ (সোমবার, ৩০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন; এক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, বেকারি, ও ইফতার খাদ্য পণ্য উৎপাদন করার অপরাধে ফেনীর জালালিয়া সুইসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ (বুধবার, ১১ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সৌভিক রায় এ জরিমানা করেন।

আসনগুলোতে পাঠানো শুরু হয়েছে ব্যালট, বাড়ানো হয়েছে নিরাপত্তা
নির্বাচনের প্রচার-প্রচারণা শেষে এখন চলছে ভোটের প্রস্তুতি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনে পাঠানো হয় ব্যালট পেপার-বাক্সসহ নির্বাচনি সরঞ্জাম। নিরাপত্তায় মাঠে নেমেছে সেনাবাহিনী। সড়ক-মহাসড়কসহ ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে টহল।

নির্বাচনে দায়িত্ব পালনে ১ হাজার ৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ১ হাজার ৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল (মঙ্গলবার,৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পাওয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কঠোরভাবে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ এবং তাদেরকে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হয়েছে।সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার উপসচিব মো. নূর-এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ দায়িত্ব অর্পণ করা হয়।

শেরপুরে ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ
শেরপুরে চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এসময় নয় লাখ টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে ভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করাসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বান্দরবানের থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা
বান্দরবানের থানচিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মেসার্স এস বিএম ব্রিকস নামের একটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া পানি দিয়ে চুলা নষ্ট করে দেয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ২ লাখ টাকা।

মোবাইল কোর্ট পরিচালনায় ৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
বাংলাদেশ রেলওয়েসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনার জন্য প্রশাসন ক্যাডারের ৬ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পন করেছে অন্তর্বর্তী সরকার। প্রশাসন ক্যাডারের ৬ কর্মকর্তা হলেন- শিমুল কুমার সাহা, শফিকুল ইসলাম, মো. নাজমুল হুদা, মিজ আবিদা সুলতানা, মো. মনজুর হোসেন ও মো. খোরশেদ আলম চৌধুরী।

সিংগাইরে খাস জমি দখলমুক্তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।