
শীর্ষ ১০ ধনী প্রার্থীর কার ভাগ্য কেমন? কতজন জিতলেন, কতজন হারলেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (13th National Parliamentary Election) প্রার্থীদের জমা দেওয়া হলফনামা (Candidate Affidavit) বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB) জানিয়েছিল যে, এবার নির্বাচনে অন্তত ২৬ জন শতকোটি টাকার মালিক (Billionaires) এবং ৮৯১ জন কোটিপতি (Millionaire) প্রার্থী অংশগ্রহণ করেছেন। তবে এই বিত্তশালীদের সবার ভাগ্য এক হয়নি। শীর্ষ ১০ ধনী প্রার্থীর তালিকায় থাকা ৭ জন বিএনপির প্রার্থী জয়ী হলেও, স্বতন্ত্র হিসেবে নির্বাচনে আসা ৩ জন ধনী প্রার্থীই পরাজিত হয়েছেন।

মেহেরপুরে নির্বাচনের ফল নির্ধারণে নারী ভোটারই ‘মূল ফ্যাক্টর’
নির্বাচনি প্রচারণা শুরুর আগে জয়-পরাজয় নিয়ে শুরু হয়েছে মেহেরপুরের নারীদের মধ্যে জল্পনা। এবার নির্বাচনে হার-জিতের ক্ষেত্রে নির্ধারক হতে পারে নারী ভোটার। মেহেরপুরে পুরুষের চাইতে নারী ভোটার বেশি। তাই অঞ্চলের নারী ভোটারদের অগ্রাধিকার দিচ্ছেন প্রার্থীরা। তবে ভোটাররা জানান, সবার আগে সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান ও নারী শিক্ষার প্রসার চান তারা।

নৌ ও বিমান বাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ পর্ষদের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন থেকে কমডোর, কমান্ডার থেকে ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট কমান্ডার থেকে কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন থেকে এয়ার কমডোর, উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন ও স্কোয়াড্রন লিডার থেকে উইং কমান্ডার পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু হবে।