
জামায়াত-এনসিপির দুই প্রার্থীকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইসির চিঠি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ঢাকা-১৪ ও এনসিপির কুড়িগ্রাম-২ আসনের প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এরইমধ্যে এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

নিপাহ আতঙ্কে ভারতে বিশ্বকাপ আয়োজনে প্রশ্ন; ইংল্যান্ড–অস্ট্রেলিয়ার বিশেষ নজরদারি-সতর্কতা
বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা আমলে না নিয়ে বিশ্বকাপ থেকে বাদ দেয়া হলেও এবার ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়েই জোরেশোরে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিপাহ ভাইরাস সংক্রমণের কারণে দেশটির দিকে বাড়তি নজর রাখছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। গুঞ্জন উঠেছে, সংক্রমণ এড়াতে ভারত সফরে আপত্তি জানাতে পারে ক্রিকেটের বড় এ দুই দেশ।

পাকিস্তান সফরে নাগরিকদের সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পাকিস্তান ভ্রমণ করতে আগ্রহী আমেরিকান নাগরিকদের সতর্ক করে জানিয়েছে যে, দেশটিতে নিরাপত্তা পরিস্থিতি গুরুতর ঝুঁকিপূর্ণ। গত ২৬ জানুয়ারি আপডেট করা ট্রাভেল অ্যাডভাইজরিতে ডিপার্টমেন্ট উল্লেখ করেছে যে, পাকিস্তানে অপরাধ, সন্ত্রাসবাদ, নাগরিক বিশৃঙ্খলা এবং অপহরণের ঝুঁকি রয়েছে। তাই দেশটিকে লেভেল ৩ উচ্চ ঝুঁকিভিত্তিক সতর্কতায় রাখা হয়েছে, যেখানে আক্রমণ অপ্রত্যাশিতভাবে ঘটতে পারে।

ডিএনসিসির নির্দেশিকা: বাড়িওয়ালা বাধ্য, ভাড়াটিয়াকে দিতে হবে ছাদ ও গেটের চাবি
ঢাকা উত্তর সিটি করপোরেশন নতুন নির্দেশিকায় জানিয়েছে, বাড়িতে গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ সব ইউটিলিটি সার্ভিসের নিরবচ্ছিন্ন সংযোগ ও দৈনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এছাড়া, অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের মতো ঝুঁকি মোকাবেলায় বাড়িওয়ালা প্রত্যেক ভাড়াটিয়াকে ছাদ ও মূল গেটের চাবি পুরোপুরি দিতে বাধ্য থাকবেন। একই সঙ্গে ভাড়াটিয়ার যেকোনো সময়ে প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে, এবং বাড়ির নিরাপত্তা বা শৃঙ্খলা সংক্রান্ত কোনো পদক্ষেপ নেয়ার আগে ভাড়াটিয়ার মতামত গ্রহণ করতে হবে।

নির্বাচনে আইনশৃঙ্খলায় প্রায় ৯ লাখ সদস্য, মোতায়েন ৩৭ হাজার বিজিবি: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রায় ৮ লাখ ৯৭ হাজার ১১৭ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠাতে চায় না বিসিবি
কোনো মহলের চাপে নয়, বরং নিজেদের মাঝে আলোচনা করেই বিশ্বকাপে দল পাঠানো প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। এখন টিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, ক্রিকেটারদের পাশাপাশি দর্শকদের কথাও ভাবছে বোর্ড।

ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে সেনা পাঠাবে ফ্রান্স ও ব্রিটেন
যুদ্ধ পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে সেনা পাঠাবে ফ্রান্স ও ব্রিটেন। এ লক্ষ্যে মঙ্গলবার প্যারিসে কোয়ালিশন অব দ্য উইলিংয়ের বৈঠকে একটি ঘোষণাপত্র স্বাক্ষর হয়। এদিকে, ইউরোপিয়ান নেতাদের আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকভ জানান, নিরাপত্তা ইস্যুতে অগ্রগতি আসলেও ভূমি ভাগাভাগির মতো জটিল ইস্যুগুলো সমাধানে আরও আলোচনা প্রয়োজন। তবে চলমান আলোচনার মাঝেই, মঙ্গলবার একে অপরের ভূখণ্ডে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে রাশিয়া-ইউক্রেন।

প্রার্থীদের ঝুঁকি যাচাই-বাছাই করে নিরাপত্তা দেয়া হচ্ছে: ডিএমপি কমিশনার
ব্যক্তিগত নিরাপত্তা চাওয়া সব প্রার্থীদের নিরাপত্তা দেয়া সম্ভব না, তাই ঝুঁকি যাচাই-বাছাই করেই নিরাপত্তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

নির্বাচন কমিশনে তারেক রহমানের আগমন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জনস্রোতে পূর্ণ ৩০০ ফিট সড়ক; নিরাপত্তায় কঠোর আইনশৃঙ্খলা বাহিনী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনস্রোতে পরিণত হয়েছে রাজধানীর কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট সড়ক। তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক সেখানে জড়ো হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) সকাল থেকেই সড়কের দুই পাশ ও মাঝখানে বিপুলসংখ্যক মানুষের অবস্থান দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম আরও বাড়তে থাকে।

শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা যাত্রী ছাড়া প্রবেশ বন্ধ
বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ২৪ ঘণ্টার জন্য যাত্রী ছাড়া অন্য সবার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নির্বাচন প্রস্তুতি, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে আনসার-ভিডিপির সঙ্গে ইইউ’র বৈঠক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি, সক্ষমতা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।