
রাঙামাটির বরকলে নৌকাডুবি: ৮ যাত্রী উদ্ধার, নিখোঁজ ১
রাঙামাটির বরকল উপজেলায় যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা ডুবির ঘটনায় আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ওবায়দুল্লাহ (১৮) নামে এক যুবক এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারে কাজ করছেন স্থানীয়রা। রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ
সুনামগঞ্জের তাহিরপুরের পাটলাই নদীতে পর্যটকবাহী নৌযান থেকে পড়ে তামিম (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ (শনিবার, ৩০ মে) দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারের উত্তর পাশে পাটলাই নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজের ২০ ঘণ্টা পর পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর রিফাত হাসান রক্তিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শনিবার, ৩০ মে) দুপুরে দিকে উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এবং লালনশাহ সেতুর মধ্যবর্তী স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাবনায় পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবক
পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে ভ্রমণের সময় নৌকা থেকে নদীতে পড়ে রিফাত হাসান রক্তিম নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ (শুক্রবার, ২৯ মে) বিকেলের দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০, নিখোঁজ ১ নারী
বগুড়ায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় এক নারী নিখোঁজ হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২১ মে) বেলা ১১টার দিকে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান স্পার এলাকায় এ ঘটনা ঘটে।

চীনে বন্যার্তদের উদ্ধারে বিশেষ দল, নদীতে গাড়ি পড়ে নিখোঁজ ৯
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকা গুয়াংজিতে বন্যার পানিতে একটি পিকআপ ভ্যান পড়ে যাওয়ার ঘটনায় জরুরি উদ্ধারকারী দল পাঠিয়েছে দেশটির সরকার। রোববার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নিখোঁজের ১৮ ঘণ্টা পর বান্দরবানের সাঙ্গু নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ প্রায় ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম হৃদয় (২২)।

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর উদ্ধার হওয়া ৭ বছর বয়সী শিশু আইরিন আক্তার বিনা ওরফে কবিতা হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হৃদয়বিদারক এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন— ইসরাফিল মৃধা (২৪), শেখ আমিন (১৯) এবং নাছিমা বেগম (৪৫)।

ফরিদপুরে নিখোঁজের সাত দিন পর শিশুর গলিত মরদেহ উদ্ধার
ফরিদপুরে ৭ দিন নিখোঁজ থাকার পর সাত বছর বয়সী শিশু কবিতা আক্তারের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অধিনে বাখুন্ডা রেলস্টেশন সংলগ্ন কলা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফ্লোরিডায় নিখোঁজ নাহিদা বৃষ্টিও মারা গেছেন
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। আজ (শনিবার, ২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফ্লোরিডায় নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর রহস্যজনক নিখোঁজের আটদিন পর মিললো একজনের মরদেহ। ট্যাম্পা বে’র একটি সেতু থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এ ঘটনায় লিমনের রুমমেটকে গ্রেপ্তার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি।

সপ্তাহ পেরেলেও সন্ধান মেলেনি ফ্লোরিডার ২ বাংলাদেশি শিক্ষার্থীর
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়’— এর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেলেও এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। তবে তাদের বাসস্থান তল্লাশি করে পাসপোর্ট উদ্ধার করতে পেরেছে পুলিশ।