নাতাঞ্জ

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বত ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
ইরানের সুসংরক্ষিত ‘পিকঅ্যাক্স’ পর্বত ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (সোমবার, ১৪ জুলাই) এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, ইরানকে লক্ষ্য করে ওয়াশিংটনের পক্ষ থেকে কঠোর হামলা অব্যাহত থাকবে। ‘হিউ হিউইট শো’-তে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা পিকঅ্যাক্স পর্বত ধ্বংস করতে যাচ্ছি। ইরানিদের প্রস্তুত থাকতে বলুন।’ রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নাতানজে হামলার খবরে আন্তর্জাতিক মূল্যায়ন চায় রাশিয়া
ইরানের নাতানজে পারমাণবিক স্থাপনায় হামলার খবরে নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, এ ধরনের হামলা পুরো অঞ্চলের জন্য ‘বিপর্যয়’ ডেকে আনতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।