
বান্দরবানে শুরু জুমের ধান কাটার উৎসব
পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে জুমের ধান কাটার উৎসব। কাঁধে থুরুং নিয়ে দল বেঁধে জুম থেকে পাকা ধান কেটে ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছে জুমিয়ারা। আবহাওয়া ভালো থাকায় এবছর ফলনও হয়েছে ভালো।

ধান সংগ্রহে আশাব্যঞ্জক অগ্রগতি, অসন্তুষ্ট মিল মালিকরা
বোরো মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযান চলছে। ৩৬ টাকা কেজিতে ধান এবং ৪৯ টাকা কেজিতে সিদ্ধ চাল সংগ্রহ করছে সরকার। গত বছরগুলো তুলনায় এবার ধান সংগ্রহের গতি আশাব্যঞ্জক হলেও প্রকৃত কৃষক ধান বিক্রিতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে। চাল সংগ্রহ সাড়া মিললেও কর আরোপ করায় কিছুটা অসন্তুষ্ট মিল মালিকরা।

ধান মাড়াইয়ে দেরি হওয়ায় শ্রমিককে ‘মারধর’, পরে রহস্যজনক মৃত্যু
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক কৃষিশ্রমিকের ‘রহস্যজনক’ মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ধান মাড়াই করতে সামান্য দেরি হবে বলায় জামিল হোসেন নামের এক শ্রমিককে মারধর করেছেন স্থানীয় ইউসুফ আলী। এর কিছুক্ষণ পর জামিল হোসেন নিজ ভাড়া বাসায় ফিরে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।

পর্যাপ্ত সরবরাহের পরও লাগামহীন চট্টগ্রামের চালের বাজার
বোরো ধানের ভরা মৌসুম, চালের উৎপাদন চাহিদার চেয়ে বেশি, বাজারেও নেই সরবরাহ ঘাটতি। তবু কমেনি চালের দাম, উল্টো বেড়েছে। সপ্তাহ ব্যবধানে চট্টগ্রামের বাজারে সুগন্ধি চাল চিনিগুড়ায় বস্তাপ্রতি বেড়েছে এক হাজার টাকারও বেশি। মোটা, সিদ্ধ, আতপ সব চালেই বস্তাপ্রতি বেড়েছে ২০০ থেকে ৫০০ টাকা। এমন অস্বাভাবিক দাম বৃদ্ধির কোনো জবাবও নেই।

ভরা মৌসুমে ধানের দাম কমায় বিপাকে নওগাঁর কৃষকরা
ভরা মৌসুমে হাট-বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় মণপ্রতি অন্তত ১০০-১২০ টাকা পর্যন্ত দাম কমেছে ধানের। এ নিয়ে হতাশ ও ক্ষুব্ধ কৃষকরা বলছেন, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই কমেছে দাম। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, বৈরী আবহাওয়ায় ধানের মান খারাপ হওয়াই দাম কমার কারণ।

লক্ষ্যমাত্রা অর্জনেও লোকসানের শঙ্কায় কুমিল্লার বোরো চাষিরা
কুমিল্লায় বোরোর লক্ষ্যমাত্রা অর্জন করলেও ধানের দাম পাচ্ছে না কৃষকরা। সরকারের নির্ধারিত দামের চেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে তাদের। শ্রমিকের বাড়তি মজুরি দিতে গিয়ে বিপাকে কৃষকরা। পাকা ধান গোলায় ভরতে গুনতে হচ্ছে বাড়তি খরচ। কৃষিবিভাগ বলছে, ব্যয় কমাতে কৃষি যান্ত্রিকীকরণের দিকে ঝুঁকতে হবে।

রাঙামাটিতে কৃষকের ধান কেটে দিলো জেলা ছাত্রদল
রাঙামাটিতে কালবৈশাখি ঝড় ও শ্রমিক সংকটের কারণে সময়মতো ধান কাটতে না পারা কৃষকের ধান কেটে দিয়েছে জেলা ছাত্রদল। নেতাকর্মীরা মাঠে নেমে ধান কেটে কৃষকদের ঘরে তুলতে সহযোগিতা করেছেন। সহযোগিতা পেয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং ছাত্রদলের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

কৃষকদের জন্য শস্য বিমা চালু করবে সরকার: প্রতিমন্ত্রী অমিত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান কৃষি বান্ধব সরকার, কৃষকদের জন্য শস্য বিমা চালু করবে। যার মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক তার ক্ষতি পুষিয়ে নিতে পারবে কৃষকরা। আজ (শুক্রবার, ৮ মে) যশোরে অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

ধানের দামের চেয়ে কাটার খরচ দ্বিগুণ; লোকসানে দিশেহারা কৃষক
‘২২ হাজার টাকা মজুরি দিয়া ৩ কানি জমির ধান কাটছি। ধান পাইছি ২০ মণ। পরিপক্ব হওয়ার আগেই ধান কাটার কারণে ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। বেপারী ধানের দাম তুলছে মাত্র ১০ হাজার টাকা। এই টাকা দিয়া কী করুম? ঋণের কিস্তি কেমনে দিমু? মরা ছাড়া আর উপায় নাই।’— অশ্রুসিক্ত কণ্ঠে কথাগুলো বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কৃষাণী বিলকিস খাতুন।

ভারত থেকে আসা উজানের ঢলে তলিয়ে গেছে সাড়ে চারশো বিঘা ধানখেত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে তলিয়ে গেছে প্রায় সাড়ে চারশো বিঘা আধাপাকা ধানখেত। গত তিন দিন থেকে আজ (মঙ্গলবার, ৫ মে) দুপুর পর্যন্ত উপজেলার সীমান্তঘেঁষা রাধানগর ইউনিয়নের বিল তিলনা, তিলকুচ, সুখডোবা ও গুমরোহিল এলাকার বিস্তীর্ণ জমিতে পানি ঢুকে অন্তত ৬০ হেক্টর ধান ডুবে গেছে। এতে ক্ষতির মুখে পড়ে বাধ্য হয়ে আগেভাগেই আধাপাকা ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা।

ব্রাহ্মণবাড়িয়ায় উজানের ঢলে পানির নিচে ৩০৫ হেক্টর জমির ধান
অতিবৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওরে গত কয়েকদিনে ৩০৫ হেক্টর বোরো ধানের জমি প্লাবিত হয়েছে। এছাড়া বৃষ্টির কারণে ধান কাটতে না পারায় ক্ষতির মুখে অন্তত ২ হাজার কৃষক। আজ (সোমবার, ৪ মে) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে জেলার বিভিন্ন স্থানে।

হাওরাঞ্চলে বৈরী আবহাওয়ার দাপট; ধান ঘরে তুলার চেষ্টা কৃষকদের
হাওরাঞ্চলে আজও অব্যাহত রয়েছে বৈরী আবহাওয়ার দাপট। আজ ( শনিবার, ২ মে) সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিতে চরম দুর্ভোগে সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের কৃষকরা। তাদের প্রাণপণ চেষ্টা বাকি ধানটুকু কেটে ঘরে তোলার। এদিকে কিশোরগঞ্জে বজ্রপাতের শঙ্কায় অনেক শ্রমিক মাঠে নামতে পারছে না; আর সুনামগঞ্জে দেখা দিয়েছে আগাম বন্যার আশঙ্কা। নাটোরে বালির বস্তা দিয়ে ফসল রক্ষার চেষ্টা করছে স্থানীয়রা।