দ্য হান্ড্রেডের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে একমাত্র বাংলাদেশি মুস্তাফিজ
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ এর আসন্ন প্লেয়ার্স নিলামে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ডে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। মোট ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার এবারের নিলামে নাম লিখিয়েছিলেন। আগামী ১১ ও ১২ মার্চ নিলাম অনুষ্ঠিত হবে লন্ডনের পিকাডিল্লি লাইটসে।