
রাজধানীর শপিং মলগুলোতে দেশি-বিদেশি পণ্যের পসরা; জমে উঠেছে ঈদের কেনাকাটা
ঈদ ঘিরে বিভিন্ন মার্কেট ও শপিংমলে বাড়ছে ক্রেতাদের ভিড়। শিশুদের মধ্যে রয়েছে বাড়তি উচ্ছ্বাস। বিপণীবিতানের শিশু কর্ণার প্রাণ ফিরে পেয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পরিবারের ছোট সদস্যদের নিয়ে দোকানে দোকানে ঘুরছেন বাবা-মায়েরা। এছাড়াও মেয়েদের থ্রি-পিস এবং কসমেটিকসের দোকানেও দেখা গেছে ভিড়।

ঝুঁকি থাকলেও ঈদে ঘরমুখো মানুষের মুখে আনন্দের ছাপ
সকাল থেকে রোদের চোখ রাঙানি, তারও আগে কাঁক ডাকা ভোর থেকে ময়মনসিংহের ঢাকা বাইপাসের ফুটপাত ধরে সারিসারি দাঁড়ানো হিমসাগর, ল্যাংড়া আমসহ পাকা লিচুর পসরা সাজানো দোকানিরা। বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ বাড়ায় বেড়েছে ভ্যাপসা গরম।

নিত্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শনে ব্যবসায়ীদের ঘোর আপত্তি!
রাজধানীর বেশিরভাগ নিত্যপণ্যের বাজারের দোকানে মূল্যতালিকা দেখায় না। কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, পণ্য তালিকা নেই অনেক দোকানে। এই তালিকা নিয়ে ঘোর আপত্তি জানিয়ে দোকানিদের দাবি- এর সঙ্গে নেই পণ্যের প্রকৃত দাম ও বাস্তবতার মিল। মূল্য তালিকা অনুযায়ী পণ্য বিক্রি নিশ্চিতে নিয়মিত তদারকির দাবি ক্রেতাদের।