দাবানল
স্পেনে বিরল সূর্যগ্রহণ ঘিরে দাবানল আতঙ্ক, মোতায়েন ৩৫ হাজার পুলিশ

স্পেনে বিরল সূর্যগ্রহণ ঘিরে দাবানল আতঙ্ক, মোতায়েন ৩৫ হাজার পুলিশ

আগামী ১২ আগস্ট এক বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে স্পেন। তবে এই মহাজাগতিক দৃশ্য ঘিরে আনন্দের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে দাবানল আতঙ্ক। বছরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়ে এই সূর্যগ্রহণ হতে চলায় দেশজুড়ে বিশাল পুলিশি অভিযান ও জননিরাপত্তা প্রচার শুরু করেছে স্পেন সরকার। রয়টার্সের এ তথ্য জানা গেছে।

কানাডার পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল; জরুরি অবস্থা জারি

কানাডার পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল; জরুরি অবস্থা জারি

কানাডার পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত এলাকায় দ্রুতগতিতে ছড়িয়ে পড়া দাবানল মাত্র এক দিনেই আয়তনে দ্বিগুণ হয়ে গেছে। এতে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দাবানলের কবলে কানাডা: জরুরি অবস্থা জারি, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

দাবানলের কবলে কানাডা: জরুরি অবস্থা জারি, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

আবারও ভয়াবহ দাবানলের কবলে কানাডা। এক রাতের ব্যবধানে আগুন দ্বিগুণ পরিমাণে ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে ব্রিটিশ কলাম্বিয়ায়। এরইমধ্যে পুড়ে ছাই সাড়ে নয় হাজার হেক্টর বনাঞ্চল। পরিস্থিতি মোকাবিলায় প্রদেশটির অন্তত ২০ হাজার বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ঘরবাড়ি হারালো হাজারো মানুষ, গ্রেপ্তার ১

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ঘরবাড়ি হারালো হাজারো মানুষ, গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন অঞ্চলে তিনটি ভয়াবহ দাবানলের মধ্যে সবচেয়ে বড়টিতে পরিকল্পিতভাবে আগুন দেয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩৭ বছর বয়সী অ্যারন ফারিনাচ্চি নামের ওই ব্যক্তিকে গতকাল (সোমবার, ৩ আগস্ট) বিকেলে গ্রেপ্তার করা হয়। এর আগে তার বিরুদ্ধে নরহত্যার অপরাধে সাজা খাটার রেকর্ড রয়েছে। সিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এথেন্সের উপকণ্ঠে ভয়াবহ দাবানল; নিয়ন্ত্রণে ৫০০ দমকলকর্মী

এথেন্সের উপকণ্ঠে ভয়াবহ দাবানল; নিয়ন্ত্রণে ৫০০ দমকলকর্মী

গ্রিসের রাজধানী এথেন্সের উপকণ্ঠে গত পাঁচ দিন ধরে জ্বলতে থাকা ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। বাতাসের গতি কিছুটা কমে আসায় মঙ্গলবার সকাল থেকে আগুন নেভাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিমান ও হেলিকপ্টার ব্যবহার করা সম্ভব হচ্ছে। ফ্রান্স টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র, নিরাপদে সরানো হলো ৬০ হাজার মানুষ

দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র, নিরাপদে সরানো হলো ৬০ হাজার মানুষ

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য। ওয়াশিংটনের স্পোকেন শহর থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার বাসিন্দাকে। দাবানলে পুড়ে গেছে আড়াই লাখ একরের বিশাল অঞ্চলসহ ৬০০ এর বেশি স্থাপনা। এছাড়া, যুক্তরাষ্ট্রের পার্বত্য অঞ্চল আইডাহো এবং অরেগন অঙ্গরাজ্যের প্রায় ৩ লাখ একর তৃণভূমি পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে, গ্রিসে দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত হয়েছেন ২ দমকলকর্মী।

তাপপ্রবাহে পুড়ছে ইতালি, প্রায় সব বড় শহরে ‘রেড অ্যালার্ট’

তাপপ্রবাহে পুড়ছে ইতালি, প্রায় সব বড় শহরে ‘রেড অ্যালার্ট’

নতুন তাপপ্রবাহে পুড়ছে ইতালি। এমন পরিস্থিতিতে দেশটির প্রায় সব বড় শহরে সর্বোচ্চ পর্যায়ের বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে থাকা রাজধানী রোম, মিলান, ভেনিস ও নেপলসসহ ১৯টি শহরে এরই মধ্যে এই সতর্কতা জারি রয়েছে। আগামী সোমবারের মধ্যে মাত্র দুটি শহর বাদে সব শহরই রেড অ্যালার্টের আওতায় চলে আসবে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গ্রিসজুড়ে ছড়াচ্ছে দাবানল, বিপর্যস্ত ফ্রান্স ও স্পেন

গ্রিসজুড়ে ছড়াচ্ছে দাবানল, বিপর্যস্ত ফ্রান্স ও স্পেন

প্রবল বাতাসের কারণে গতকাল (শনিবার, ১ আগস্ট) গ্রিসের বিভিন্ন অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বাসিন্দাদের ঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে। এদিকে স্পেন ও ফ্রান্সের বিভিন্ন এলাকায় দাবানল পরিস্থিতি নতুন করে খারাপ হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দমন-পীড়ন আর অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত তিউনিসিয়া

দমন-পীড়ন আর অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত তিউনিসিয়া

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদের নাটকীয়ভাবে ক্ষমতা দখলের পাঁচ বছর পার হয়েছে। ২০১১ সালের ঐতিহাসিক বিপ্লবের পর আরব অঞ্চলজুড়ে যে আশার সঞ্চার হয়েছিল, তার অতি সামান্যই এখন অক্ষত রয়েছে। বিপ্লবের পর নতুন সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার রূপরেখা তৈরিতে জনগণের যে অংশগ্রহণ ছিল, তা প্রায় হারিয়ে গেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফ্রান্সে আবারও দাবানল, উসকে দেয়ার অভিযোগে আটক ৩০৮

ফ্রান্সে আবারও দাবানল, উসকে দেয়ার অভিযোগে আটক ৩০৮

ফ্রান্সের বনাঞ্চলে আবারও তীব্র রূপ নিয়েছে দাবানল। দেশটিতে এ পর্যন্ত ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে আগুন উসকে দেয়ার অভিযোগে আটক করা হয়েছে কমপক্ষে ৩০৮ জনকে।

ইউরোপের পর এবার ক্যালিফোর্নিয়ায় দাবানলের তাণ্ডব

ইউরোপের পর এবার ক্যালিফোর্নিয়ায় দাবানলের তাণ্ডব

ইউরোপে দাবানল স্থিতিশীল হওয়ার পর, এবার আগুনে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সোনোমা কাউন্টির উপকূলীয় অঞ্চল। সল্ট পয়েন্ট স্টেট পার্ক এলাকা থেকে সরিয়ে নেয়া হচ্ছে স্থানীয়দের।

নিয়ন্ত্রণের বাইরে দাবানল: তীব্রতা বৃদ্ধির আশঙ্কায় অরেঞ্জ অ্যালার্ট জারি

নিয়ন্ত্রণের বাইরে দাবানল: তীব্রতা বৃদ্ধির আশঙ্কায় অরেঞ্জ অ্যালার্ট জারি

ফ্রান্স-স্পেন-পর্তুগালে ধ্বংসযজ্ঞের মধ্যেই প্রাণঘাতী দাবানলের কবলে, দুই প্রতিবেশী- তুরস্ক ও গ্রিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় প্রাণ যায় তিন গ্রিক দমকলকর্মীর। অন্যদিকে, ফের আগুনের তীব্রতা বৃদ্ধির আশঙ্কায় অরেঞ্জ অ্যালার্ট জারি ফ্রান্সের ১৬ ও স্পেনের ৬টি অঞ্চলে। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে দুই দেশেই। সবমিলিয়ে দাবানল পরিস্থিতি আরও জটিল রূপ নিলো ইউরোপে।