Recent event
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
শপথের বাধা কাটাতে তারেক রহমানকে আসন ছাড়তে হবে, কী আছে নিয়মে?

শপথের বাধা কাটাতে তারেক রহমানকে আসন ছাড়তে হবে, কী আছে নিয়মে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (13th National Parliamentary Election) নিরঙ্কুশ জয়ী হয়ে সরকার গঠনের পথে থাকা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান (Tarek Rahman) এক অনন্য রেকর্ড গড়েছেন। একমাত্র প্রার্থী হিসেবে তিনি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। তবে দেশের সংবিধান ও নির্বাচনি আইন অনুযায়ী, সংসদ সদস্য হিসেবে শপথ (Oath of MPs) নেওয়ার আগেই তাকে একটি আসন ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে।

পাবনায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

পাবনায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

পাবনায় উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোর সামনে মানুষের ভিড় শুরু হয়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় পরিণত হয় দীর্ঘ সারিতে। নারী, পুরুষ, তরুণ, প্রবীণ— সব বয়সী ভোটারদের উপস্থিতিতে অনেক কেন্দ্রেই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

কুষ্টিয়ায় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

কুষ্টিয়ায় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে চলছে ভোট গ্রহণ। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৫৯৯টি ভোট কেন্দ্রে একযোগে ভোট শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনে সকাল থেকেই নারী-পুরুষ ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

নির্বাচনি এলাকায় যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যালট পেপার

নির্বাচনি এলাকায় যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যালট পেপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ব্যালট পেপার ও গণভোটের ব্যালট হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে ফরিদপুর জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে শুরু হয় এ কার্যক্রম।

ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা

ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliamentary Election) ও গণভোটের দিন ভোটারদের যাতায়াত সহজ করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)। সাধারণ ছুটির দিন হওয়া সত্ত্বেও ওইদিন মেট্রোরেল (Metro Rail) চলাচল কেবল স্বাভাবিকই থাকবে না, বরং ট্রেনের সংখ্যা (Number of Trains) আরও বাড়ানো হবে।

নির্বাচন উপলক্ষে ২ দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিংমল

নির্বাচন উপলক্ষে ২ দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিংমল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th General Election of Bangladesh) উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) রাজধানী ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি (Bangladesh Shop Owners Association)।

নির্বাচনে মাঠপর্যায়ের সব সিদ্ধান্ত হবে আইনসম্মত ও দায়িত্বশীল— শীর্ষ সশস্ত্র কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা

নির্বাচনে মাঠপর্যায়ের সব সিদ্ধান্ত হবে আইনসম্মত ও দায়িত্বশীল— শীর্ষ সশস্ত্র কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা

নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বকে স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেছেন, মাঠপর্যায়ে সকল সিদ্ধান্ত হতে হবে আইনসম্মত, সংযত ও দায়িত্বশীল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন তিনি।

ইসলামী আন্দোলনের প্রার্থী তালিকা প্রকাশ: ২৫৯ আসনে লড়বেন যারা

ইসলামী আন্দোলনের প্রার্থী তালিকা প্রকাশ: ২৫৯ আসনে লড়বেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (13th Parliamentary Election) অংশগ্রহণের লক্ষ্যে ২৫৯টি আসনের জন্য চূড়ান্ত প্রার্থীর তালিকা (Islami Andolan Candidate List 2026) প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (Islami Andolan Bangladesh)। গত (মঙ্গলবার, ২০ জানুয়ারি) দলের কেন্দ্রীয় প্যাডে এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

নেত্রকোণায় তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নেত্রকোণায় তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নেত্রকোণায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জামায়াতে ইসলামীসহ তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে নেত্রকোণা ২ (সদর- বারহাট্টা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনামুল হক ও ইসলামী ঐক্য জোটের প্রার্থী মো. শরিফ উদ্দিন তালুকদার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল রহমান এ তথ্য নিশ্চিত করেন।

জাতীয় পার্টির ১৯৬ প্রার্থীর মনোনয়ন বৈধ: জিএম কাদের

জাতীয় পার্টির ১৯৬ প্রার্থীর মনোনয়ন বৈধ: জিএম কাদের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) ১৯৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে বলে জানিয়েছে দলটির চেয়ারম্যান জিএম কাদের। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মেহেরপুরে নির্বাচনের ফল নির্ধারণে নারী ভোটারই ‘মূল ফ্যাক্টর’

মেহেরপুরে নির্বাচনের ফল নির্ধারণে নারী ভোটারই ‘মূল ফ্যাক্টর’

নির্বাচনি প্রচারণা শুরুর আগে জয়-পরাজয় নিয়ে শুরু হয়েছে মেহেরপুরের নারীদের মধ্যে জল্পনা। এবার নির্বাচনে হার-জিতের ক্ষেত্রে নির্ধারক হতে পারে নারী ভোটার। মেহেরপুরে পুরুষের চাইতে নারী ভোটার বেশি। তাই অঞ্চলের নারী ভোটারদের অগ্রাধিকার দিচ্ছেন প্রার্থীরা। তবে ভোটাররা জানান, সবার আগে সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান ও নারী শিক্ষার প্রসার চান তারা।

ফেব্রুয়ারিতে দুই দফায় ৬ দিনের টানা ছুটি: জেনে নিন কবে কবে বন্ধ থাকবে অফিস

ফেব্রুয়ারিতে দুই দফায় ৬ দিনের টানা ছুটি: জেনে নিন কবে কবে বন্ধ থাকবে অফিস

আসন্ন ফেব্রুয়ারি মাসে সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে স্বস্তির খবর। ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, মাসের প্রথমার্ধেই মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় টানা তিন দিন করে মোট ৬ দিন ছুটি (Government Holidays) পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ধর্মীয় উৎসব এবং জাতীয় নির্বাচনের সমন্বয়ে এই ছুটির তালিকা দীর্ঘ হচ্ছে।