ওমান ও ইরানি দ্বীপে ছড়িয়ে পড়ছে তেল, হুমকির মুখে সামুদ্রিক প্রাণবৈচিত্র্য
ওমান উপকূলে একটি ফুটো হয়ে যাওয়া তেলবাহী ট্যাঙ্কার থেকে নিঃসৃত বিশাল তেলস্তর (অয়েল স্পিল) দেশটির মূল ভূখণ্ডে পৌঁছেছে। ওমানের পরিবেশ সংস্থা গতকাল (বুধবার, ১২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, কয়েক সপ্তাহ ধরে নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়া এই তেলস্তর সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের অন্যতম ভয়াবহ পরিবেশ বিপর্যয়ে রূপ নিতে পারে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।