ক্রীড়াঙ্গনে রূপান্তর: আমিনুল হকের ৯ যুগান্তকারী উদ্যোগ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েই ক্রীড়াঙ্গনের রূপরেখা বদলে দিতে যাচ্ছেন আমিনুল হক। নিয়েছেন ৯টি যুগান্তকারী উদ্যোগ।
দেশের ক্রীড়াঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের হাত ধরে গ্রহণ করা হয়েছে ৯টি উল্লেখযোগ্য কর্মসূচি। আধুনিক ও পেশাদার ক্রীড়া কাঠামো গড়ে তোলাই এখন সরকারের মূল লক্ষ্য।